স্ট্রিম প্রতিবেদক

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বিষয়টি জানান। তিনি বলেন, ক্যাবিনেট সুয়োমোটো (নিজে থেকে) এই সিদ্ধান্ত নিয়েছে যে এখন যেসব ধর্ষণ মামলা হচ্ছে এবং আগে যা হয়েছে, মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সব মন্ত্রণালয় মিলে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
কোন প্রসঙ্গে এই নির্দেশনা দেওয়া হলো, জানতে চাইলে সচিব বলেন, সরকারের কয়েকটি অগ্রাধিকার রয়েছে, তার মধ্যে এটি একটি। সে অনুযায়ী মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি আলোচনা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রত্যেক জেলায় এ ধরনের মামলার দ্রুত বিচারের জন্য আলাদা আদালত রয়েছে। সেগুলো আরও শক্তিশালী করা এবং প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সচিব বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রতিটি জেলায় বিশেষ আদালতের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের সময়ও এ বিষয়ে কাজ চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেকোনো মামলার বিষয়ে অনেক সংস্থা জড়িত থাকে। এদের মধ্যে সমন্বয় বাড়াতে বলা হয়েছে। আন্তসংস্থা সমন্বয় বৃদ্ধি, জনসচেতনতা তৈরি ও আইনি প্রক্রিয়ার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার সিদ্ধান্ত হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে