স্ট্রিম প্রতিবেদক

আগামী ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বণ্টনের কাজ ও বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা ইনশা আল্লাহ এই মাস থেকেই, ঈদের আগেই আমাদের এই ফ্যামিলি কার্ড বণ্টনের কাজ বাস্তবায়ন শুরু করব। কারণ এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা এবং বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবেন।’
ফ্যামিলি কার্ডের সংখ্যা কত হতে পারে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই বিষয়গুলো চূড়ান্ত করার জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি ছোট কমিটি গঠন করা হবে। তারা আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা দেবেন। প্রাথমিকভাবে টাকার পরিমাণও এখনো নির্ধারণ করা হয়নি।’
তিনি বলেন, ‘তবে আমরা যেহেতু পর্যায়ক্রমে দেশের প্রায় ৫ কোটি পরিবারে ফ্যামিলি কার্ড দেব, সেটি মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চেয়ে সব নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের প্রধান লক্ষ্য। পর্যায়ক্রমে এটিকে আমরা আরও উন্নত করতে পারব।’
বিত্তশালীরাও এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, ‘অগ্রাধিকারের দিক থেকে আমরা এই মুহূর্তে হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা—এ ধরনের পিছিয়ে পড়া মানুষদেরই গুরুত্ব দিয়ে এগোব। পর্যায়ক্রমে সবাই আসবেন।’
এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকর কীভাবে করা হবে, তা নিয়ে আজ আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে—এটা নিয়েই আলোচনা হয়েছে।’
কত পরিবারকে দেওয়া হবে—জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সার্বজনীন। এতে কোনো সীমাবদ্ধতা থাকবে না। তবে একটি কমিটি করা হয়েছে—সম্ভবত শুরু হবে হতদরিদ্র থেকে, তারপর দরিদ্র, এরপর মধ্যবিত্ত—এভাবে এগোবে।’
এই রমজানেই কি এটি শুরু হচ্ছে—এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, 'ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে চালু হবে। প্রধানমন্ত্রী চান, অন্তত পাইলট প্রকল্প হিসেবে ঈদের আগেই এটি শুরু হোক—এটুকু আমি জানি।'

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে