স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় শিল্পকলা একাডেমিতে তারিক চয়ন সম্পাদিত প্রবন্ধ সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’-এর পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে একজন নেতা তাঁর কর্ম আর দৃঢ়তা দিয়ে সময়ের সাথে হয়ে ওঠেন জনতার অবিসংবাদিত নেতা। এটা অর্জন করতে হয় এবং রক্ষা করতে হয়। তারেক রহমানের পক্ষে এত প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকা সম্ভব হয়েছে তাঁর ব্যক্তিগত মানবিক গুণাবলির কারণে।
তিনি আরও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার প্রধানমন্ত্রী তারেক রহমান পারিবারিক মূল্যবোধ থেকে মানবিক গুণাবলি অর্জন করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ ইউসুফ হায়দার চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং বইটির সম্পাদক তারিক চয়ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটিতে তারেক রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দর্শন, দৃষ্টিভঙ্গি, আদর্শ ও পরিকল্পনা নিয়ে ১৯ জন বিশিষ্ট শিক্ষক, লেখক, চিন্তক ও মুক্তিযোদ্ধার বিশ্লেষণ স্থান পেয়েছে

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে