স্ট্রিম প্রতিবেদক

রাজধানী পল্লবীর ১২ নম্বর সেকশনের সি ব্লকে দুর্বৃত্তের গুলিতে গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুলি করে পালিয়ে যাওয়ার সময় রিকশা চালাতে দেরি করায় চালককেও গুলি করে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ডিউটি অফিসার স্ট্রিমকে জানান, নিহত গোলাম কিবরিয়া যুবদল নেতা।
গণমাধ্যমকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানিয়েছেন, গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। তাঁর শরীরে ৯টি গুলি লেগেছে বলেও জানান তিনি।
গোলাম কিবরিয়ার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব। তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মিরপুর সাড়ে ১১-তে ভাড়া বাসায় থাকতেন।
এদিকে যুবদলের ওই নেতা দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর একই এলাকার আরিফ নামে এক রিকশাচালকের কোমরে গুলি করে দুই দুর্বৃত্ত।
পল্লবী জোনের এক পুলিশ কর্মকর্তা জানান, গোলাম কিবরিয়াকে যাঁরা গুলি করেছেন, পালানোর সময় তাঁরাই রিকশাচালককে গুলি করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাধীন গুলিবিদ্ধ আরিফ সাংবাদিকদের জানান, রিকশা চালাতে দেরি করায় দুই দুর্বৃত্ত তাঁকে গুলি করে পালিয়ে যায়।
আরিফ আরও জানান, পল্লবীর সি- ব্লক ও বি- ব্লকের মাঝামাঝি মোড়ে হেলমেট পরা দুই যুবক দৌড়ে এসে তাঁর রিকশায় ওঠেন। তাঁর কোমরে পিস্তল ঠেকিয়ে রিকশা চালাতে বলেন। চালাতে একটু দেরি হওয়ায় তাঁরা আরিফের কোমরে গুলি করেন।
আশেপাশের লোকজন আরিফকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে রাত পৌনে ৯টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
এ খবরের সত্যতা নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
মিরপুর বিভাগের উপকমিশনার ডিসি মাকসুদুর রহমান স্ট্রিমকে বলেন, 'যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার পর সন্ত্রাসীরা এলোপাতারি গুলি করে। এ সময় আরেকজন গুলিবৃদ্ধ হন। গুলির ঘটনায় সরাসরি জড়িত জনি নামে একজনকে আমরা গ্রেপ্তার করেছি। জনির সঙ্গে আর কে কে ছিল, তারা কী কারণে হত্যা করেছেন, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।'
এদিকে গোলাম কিবরিয়ার মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এখনো ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা রয়েছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে