স্ট্রিম প্রতিবেদক

কুমিল্লায় পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহতের ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ আঞ্চলিক ও বিভাগীয়—দুটি এবং জেলা প্রশাসন একটি কমিটি করেছে। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগও পুনরায় চালু হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগে দায়িত্বরত গেটম্যান মেহেদী হাসান ও মো. হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ রোববার (২২ মার্চ) সকালে রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন এসব বিষয় জানিয়েছে। এর মধ্যে জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে প্রশাসন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। লাইন ক্লিয়ার করে সেটি এখন ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। এরই মধ্যে সকাল ৭টা ১৮ মিনিটে কুমিল্লা স্টেশন থেকে ২ ডাউন ট্রেন চট্টগ্রাম অভিমুখে ছেড়ে গেছে।
এদিকে, রেলওয়ের আঞ্চলিক তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমানকে। সদস্য হিসেবে আছেন—চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) সাদেকুর রহমান, চিফ সিগন্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার (পূর্ব) তারেক মোহাম্মদ শামস তুষার, চিফ মেডিকেল কর্মকর্তা (পূর্ব) ডা. ইবনে সফি আব্দুল আহাদ এবং চিফ কমান্ড্যান্ট, আরএনবি (পূর্ব) মো. জহিরুল ইসলাম।
বিভাগীয় তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) ১। আনিসুর রহমানকে। সদস্য হিসেবে আছেন— বিভাগীয় প্রকৌশলী-১ (চট্টগ্রাম) আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো, চট্টগ্রাম) মো. রেজওয়ান-উল-ইসলাম, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (চট্টগ্রাম) মো. আশিকুর রহমান, বিভাগীয় মেডিকেল কর্মকর্তা (চট্টগ্রাম) ডা. তাহামিনা ইয়াছমিন এবং কমান্ড্যান্ট, আরএনবি (চট্টগ্রাম) মো. শহীদ উল্লাহ।
অন্যদিকে, জেলা প্রশাসনের গঠিত কমিটির নেতৃত্বে আছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। অন্য সদস্যরা হলেন—এডি বিআরটিএ, হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ, স্টেশন মাস্টার (কুমিল্লা) এবং এডি ফায়ার সার্ভিস।
উল্লেখ্য, শনিবার গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডের ফ্লাইওভারের নিচে রেলক্রসিংয়ে রেললাইনে ওঠে পড়া একটি বাসকে ধাক্কা দেয় ট্রেন। এতে অন্তত ১২ জন নিহত হন। আহত হন ২৩ জন। আহতদের মধ্যে ৫ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে বাড়ি গেছেন।
জানা যায়, মামুন স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল। গভীর রাতে লেভেল ক্রসিংয়ে কোনো সিগন্যাল না থাকায় বাসটি রেললাইনে ওঠে যায়। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেন বাসটিকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে