স্ট্রিম সংবাদদাতা

টানা আট দিন পর খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
আজ শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ১৪৪ ধারা প্রত্যাহারের নির্দেশ দেন। রোববার ভোর ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
জেলা প্রশাসনের পরিপত্রে বলা হয়, খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় মারমা এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ‘জুম্ম ছাত্র–জনতা’র ডাকে সকাল–সন্ধ্যা অবরোধ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে সদর ও গুইমারায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তখন উভয় এলাকায় ১৪৪ ধারা জারি করে।
সহিংসতায় প্রাণহানি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হলেও নিরাপত্তাজনিত কারণে প্রশাসন ১৪৪ ধারা বলবৎ রেখেছিল।
টানা আট দিন পর ১৪৪ ধারা প্রত্যাহারের খবরে স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে। তবে প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি অব্যাহত থাকবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে