রাজধানীর একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ।
শুক্রবার রাত ১২টার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত নজরুল রাজধানীর স্ট্যান্ডার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখার কর্মকর্তা। স্ত্রী, দুই সন্তান, শাশুড়ি ও নিজের মা নিয়ে লালবাগ কেল্লার মোড়ে জমজম টাওয়ার সংলগ্ন একটি বাসার ৫ম তলায় থাকতেন।
আজ শনিবার সকালে লাশের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন নিহতের মেঝ ভাই মো. নুরুল ইসলাম। তিনি স্ট্রিমকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সব আলামত জব্দ করেছে। বাসার সবাইকে নজরদারির মধ্যে রেখেছে। মামলা দায়ের সম্পন্ন হলে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় সংবাদ পেয়ে লালবাগ থানার পুলিশ আরএনডি রোড জমজম টাওয়ারের ৫ম তলায় গিয়ে মৃতদহ দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ উদ্ধার করে রাত ১২টার সময় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
নজরুল খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতী গ্রামের মৃত নবাব আলী খানের ছেলে। বর্তমানে ওই বাড়িতে ভাড়া থাকতেন। নিহতের ভাই নুরুল ইসলাম আরও জানিয়েছেন, বাসায় আমার বৃদ্ধা মা নুরজাহান বেগম, নিহতের স্ত্রী সায়মা বেগম লোভা, তার শাশুড়ি ও তাদের ছোট দুই সন্তান রয়েছেন।
ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নুরুল ইসলাম স্ট্রিমকে বলেন, বাসায় আগে থেকেই নজরুলের শাশুড়ি থাকতেন। কিন্তু গত রমজান মাসে নিজের মাকে আনার পর থেকে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
পুলিশের উপপরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে হামলার মোটিভ ও জড়িতদের শনাক্ত করা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে