স্ট্রিম ডেস্ক

নীলফামারীর ১৭ বছর বয়সী কিশোরী জাফরিন এক দিনের জন্য এসিআই লিমিটেডের চিফ বিজনেস অফিসার কামরুল হাসানের পদে দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাঁকে এ দায়িত্ব দেয়।
প্ল্যান ইন্টারন্যাশনাল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, ‘গার্লস টেক ওভার ২০২৫’ কর্মসূচির অংশ হিসেব তারা জাফরিনকে এই দায়িত্ব দিয়েছিল। এর লক্ষ্য ছিল কন্যাশিশুদের নেতৃত্ব বিকাশ, তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং সমাজের প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ করা।
জাফরিন বলেন, ‘আজ আমি এসিআইয়ের চিফ বিজনেস অফিসার পদে দায়িত্ব নিয়েছি। এটি আমার জীবনের একটি গর্বের মুহূর্ত। প্রত্যন্ত এলাকার মেয়ে হয়েও এমন একটি সুযোগ পাওয়া আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।’
এসিআই লিমিটেডের চিফ বিজনেস অফিসার মি. কামরুল হাসান বলেন, ‘দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করা ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। তাই প্ল্যান ইন্টারন্যাশনালের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে