স্ট্রিম সংবাদদাতা

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলে সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে বলেও জানিয়ে তিনি বলেছেন, ‘১১৯টি প্রতীক রয়েছে প্রতিটি ব্যালটে। তাই প্রবাসীদের এই ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে, তিনি কোথায় ভোট দিয়েছেন।’
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালীতে আইনশৃঙ্খলারক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমিশনার (ইসি) সানাউল্লাহ আরও বলেন, ‘কোনো অবস্থাতেই ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট দেন, তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে।’
এবার ভোট দেওয়ার জন্য ভোটারদের অধীর আগ্রহ কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাজ সুন্দরভাবে, উৎসবমুখর পরিবেশে তাদের প্রত্যাশা পূরণ করা; যেন সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন। অনেক সময় দেখা দুষ্টচক্র প্রতিপক্ষের ভোটারকে আসতে বাধা প্রধান করে। সবাই নিজের ভোটরকে সঙ্গে করে নিয়ে আসুক, এটাতে কোনো বাধা নেই। তবে নির্বাচনে কেউ যেন কাউকে বাধা দিতে না পারে, এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।’
প্রবাস ও দেশ থেকে ফেরত আসা পোস্টাল ব্যালট দুভাগে হবে বলেও জানান জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘প্রবাস থেকে যে ভোটগুলো আসবে, সেগুলো ডাক বিভাগ রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি ডেলিভারি করবে। আর দেশের ভেতরে যে পোস্টাল ব্যালটগুলো আসে, সেগুলো স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে আসবে।’
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনের আইনশৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে