স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নারী প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ সোমবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জোরদার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউএনডিপি ও নির্বাচন কমিশন (ইসি) যৌথভাবে এই সভার আয়োজন করে।
সিইসি বলেন, “সদ্য সমাপ্ত নির্বাচনে নারী কর্মকর্তাদের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। ভোটের পর অনেক অনিয়মের অভিযোগ আমার কাছে এসেছে, তবে তদন্তে দেখা গেছে অভিযুক্তদের সবাই পুরুষ প্রিসাইডিং অফিসার। কোনো নারী প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে এখন পর্যন্ত আমি পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ পাইনি। ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নারী নির্বাচন কর্মকর্তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।”
ভোটার তালিকা প্রসঙ্গে তিনি আরও বলেন, “আগে নারী ও পুরুষ ভোটারের মধ্যে প্রায় ৩০ লাখের ব্যবধান ছিল। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের ফলে সেই গ্যাপ এখন ১০ লাখে নেমে এসেছে। আমি নিজে দেখেছি, রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে মহিলারা ভোটার রেজিস্ট্রেশন করেছেন। এই দৃশ্য অভাবনীয়।”
দেশের অর্থনীতিতে রেমিট্যান্স ও তৈরি পোশাক খাতে নারীদের অবদানের কথা স্মরণ করে সিইসি বলেন, “বাংলাদেশের অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে নারীদের ওপর, তাই তাঁদের কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। দেশের অর্থনীতি ও জিডিপি গণনায় নারীদের গৃহস্থালি কাজের মূল্যায়ন করা হয় না। নারীদের ঘরের কাজের অবদান যদি আর্থিক মূল্যে (মনিটাইজ) হিসাব করা হতো, তবে বাংলাদেশের জিডিপি বর্তমানের তুলনায় তিনগুণ বেশি হতো।”
মাঠপর্যায়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে নাসির উদ্দিন বলেন, “নির্বাচন ভালো হলে সাধারণত ভোট শেষ হওয়ার পর কিছু রাজনৈতিক আপত্তি ওঠে, যা আমাদের দেশের সংস্কৃতি। কিন্তু মাঠপর্যায়ে ভোটাররা ভোট দিতে পারেননি এমন কোনো অভিযোগ আমি এখনো শুনিনি। আমি শত শত মানুষকে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারেনি যে ভোট দিতে পারেনি। গত নির্বাচনে আমি অনেক বয়স্ক নারীকে জিজ্ঞেস করেছি—তাঁরা কোনো বাধা পেয়েছেন কি না? সবাই আমাকে জানিয়েছেন যে তাঁরা কোনো বাধা পাননি।”

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে