স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এখন পর্যন্ত বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তাঁর ব্যাক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
বিদেশে নেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আজকেও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসবেন, দেখবেন। পরবর্তীতে যদি মেডিকেল বোর্ড মনে করে, উনাকে স্থানান্তর করা সম্ভব কিংবা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে উনাকে যথাযথ সময়ে বিদেশে নেয়া হবে।'
এ সময় বিদেশে নেয়ার জন্য যাবতীয় প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান ডা. জাহিদ।
এ সময় তিনি গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে বলেন, খালেদা জিয়ার অন্যান্য বিষয় নিয়ে মাঝেমধ্যে ব্রিফ করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্বাস্থ্যগত দিক সম্পর্কে ডা. জাহিদ গণমাধ্যমকে জানাবেন। দল এর বাইরে অন্য কোন ব্রিফিংয়ে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে তিনি।
প্রসঙ্গত, গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তাঁর লিভারজনিত জটিলতা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তাঁর চিকিৎসা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে উনাকে সিসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে