স্ট্রিম প্রতিবেদক

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২ হাজার ৯৮৪ জনকে সহকারী সার্জন ও ২৭৯ জনকে সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে বলেও জানানো হয়েছে।
গত বছরের জুলাইয়ে বিশেষ এ বিসিএসের লিখিত পরীক্ষা হয়। পরে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এরপর ৩ হাজার ৬ জনকে সহকারী সার্জন এবং ২৮০ জনকে সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। তাঁদের মধ্য থেকে ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ দিল সরকার।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে