স্ট্রিম ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিজেদের নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবকু পেজে এক পোস্টে এই সতর্কতা দেওয়া হয়।
সতর্ক বার্তায় মার্কিন দূতাবাস বলেছে, আগামী ১২ ফেব্রুয়ারি পরবর্তী সংসদ নির্বাচন এবং জাতীয় গণভোট একযোগে অনুষ্ঠিত হবে বলে তারিখ ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ আরও ঘন ঘন এবং তীব্র হতে পারে।
দূতাবাস বলছে, মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘাতমূলক এবং সহিংসতায় পরিণত হতে পারে। আপনাদের বিক্ষোভগুলো এড়ানো উচিত এবং কোনো বড় সমাবেশের আশপাশে সাবধানতা অবলম্বন করা উচিত।
মার্কিন দূতাবাস করণীয় সম্পর্কে বলেছে, চারপাশ সম্পর্কে সচেতন থাকুন, হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখুন, ভিড় এড়িয়ে চলুন এবং বিক্ষোভ এড়িয়ে চলুন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে