স্ট্রিম প্রতিবেদক

জুলাই আন্দোলনে পুলিশ হত্যার অভিযোগে ৪২ জনের বিরুদ্ধে মামলা চেষ্টার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এটি জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ফেসবুক পোস্টে এই প্রতিবাদ জানিয়েছেন নাহিদ ইসলাম।
গত ৮ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পুলিশ হত্যার অভিযোগ এনে মামলার আবেদন করেন মৌলভীবাজারের জুড়ীর জালাল হোসেন। তবে আদালত আবেদন গ্রহণ করেননি, যা গতকাল বৃহস্পতিবার জানাজানি হয়।
আবেদনে জালাল হোসেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রধান আসামি করেছেন। এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান মাসউদ, উমামা ফাতেমা, রিফাত রশিদদের আসামি করা হয়েছে।
গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এমন চেষ্টাকে উদ্বেগ ও নিন্দনীয় উল্লেখ করে নাহিদ ইসলাম লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীক। এই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অপচেষ্টা প্রমাণ করে, ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি লেখেন, মামলা বা ভয়ভীতি দেখিয়ে তরুণ নেতৃত্বকে দমন করার অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে; ভবিষ্যতেও ব্যর্থ হবে।
সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি এ ধরনের অপচেষ্টা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ ও পরাজিত অপশক্তিকে রুখে দিতে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে