স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভাতশালা রেলওয়ে স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ভাতশালা স্টেশনের সামনে রেললাইনে আগুন দেয়। তারা টায়ার জ্বালিয়ে লাইনের ওপর ফেলে ট্রেনে চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এতে করে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।
কিছুক্ষণ পরই ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
এর আগে গত বুধবার (১২ নভেম্বর) মধ্যরাতেও সদর উপজেলার দুবলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে আগুন দেয় দুর্বৃত্তরা।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৯ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে