স্ট্রিম ডেস্ক

আসন্ন পবিত্র রমজানের আগেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে চলমান সংকট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন অপারেটররা।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রেল ভবনের সভাকক্ষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে হওয়া সভায় এই আশ্বাস দেন তাঁরা। এলপিজি’র বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে সভাটির আয়োজন করা হয়।
সভায় উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে এবং পবিত্র রমজান মাসে যেন এলপিজির কোনো ঘাটতি না থাকে সে লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন। এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়।
ফাওজুল কবির খান বলেন, ‘জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে অপারেটরগণ এলপিজি আমদানির যে কমিটমেন্ট করেছেন তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। সে লক্ষ্য বাস্তবায়ন করতে সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
আর অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতির কারণে এলপিজি আমদানি বাধাগ্রস্ত হয়েছে। তবে অপারেটরদের মধ্যে কেউ অতিরিক্ত মূল্য বৃদ্ধি করছেন এরকম কোনো অভিযোগ তাঁরা অস্বীকার করেন।
উপদেষ্টাকে তাঁরা জানান, চলতি মাসে তাদের সম্ভাব্য ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা অর্জিত হলে এ সংকট অনেকটা কেটে যাবে।
সভায় জ্বালানি বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে