স্ট্রিম প্রতিবেদক

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে প্রথমার্ধে ৩৬টি আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৮ জন।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব আপিল নিষ্পত্তি করে ইসি। এর মাঝে আধা ঘণ্টার বিরতি ছিল।
ইসি জানায়, এখন পর্যন্ত ৩৬টি শুনানি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৮টি মঞ্জুর ও ৫টি নামঞ্জুর হয়েছে। দুটি শুনানিতে প্রার্থীরা অনুপস্থিত ছিলেন এবং একটি শুনানি দিনের শেষে পুনশুনানির জন্য রাখা হয়েছে।
নামঞ্জুর হওয়া ৫টি আপিলের মধ্যে একটি ছিল বৈধ প্রার্থীর বিরুদ্ধে, যা কমিশন খারিজ করে দিয়েছে। বাতিল হওয়া ৫টি আপিলের মধ্যে তিনটি ছিল স্বতন্ত্র প্রার্থীর। এ ছাড়া ঋণখেলাপী হওয়ার কারণে গণঅধিকার পরিষদের চট্টগ্রাম-৩ আসনের প্রার্থী মিজানুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এদিকে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুল মতিনের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার করা আপিল নামঞ্জুর করেছে ইসি। ফলে আব্দুল মতিনের মনোনয়ন বৈধ থাকল।
এ ছাড়া নির্বাচন কমিশনের দাপ্তরিক ভুলের কারণে আগে বাতিল হওয়া সিপিবির সব প্রার্থীর প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে ইসি।
গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানিতে মোট ৭১টি আপিল আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৫৩টি মঞ্জুর এবং ১৭টি নামঞ্জুর হয়।
আজ দুপুর পর্যন্ত সব মিলিয়ে মোট ২৩২ জন তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জনের আবেদন অবৈধ ঘোষিত হয়েছিল। এর মধ্যে ৬৪৫ জন আপিল করেছেন। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে। প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে