স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) বেলা ২টার দিকে হলের নিজ কক্ষে অরূপ রতন কনিস্ক নামে ওই শিক্ষার্থীর মরদেহ পাওয়া যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন।
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ঈদের ছুটিতে ওই কক্ষে একাই অবস্থান করছিলেন কনিস্ক। আজ কক্ষটির সামনে দিয়ে কিছু শিক্ষার্থী যাওয়ার সময় জানালা দিয়ে অরূপের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর শিক্ষার্থীরা কক্ষের দরজা ভেঙে ভিতরে ঢোকেন। হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও খবর দেন।
তার পাশের কক্ষের প্রত্যক্ষদর্শী সিএসই বিভাগের এক শিক্ষার্থী স্ট্রিমকে বলেন, ‘আমি যখন হলে যাই তখন দেখি কয়জন মিলে ওই রুমের দরজা ভাঙছে। এরপর ভেতরে ঢুকলেও লাশ আগেই নামানো হয়নি। পুলিশ আসার জন্য অপেক্ষা করা হচ্ছিল।’
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলাম স্ট্রিমকে বলেন, প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসেছে। লাশ নামানো হয়েছে। মেডিকেল টিম এসে চেক করছে। এসব শেষ হলে আপডেট দেওয়া যাবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে