স্ট্রিম সংবাদদাতা

প্রচার শেষ। আগামী বৃহস্পতিবার বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনের ভোট হবে। তবে এই নির্বাচন ঘিরে ভোটারদের আগ্রহ কম। বিশেষ করে জীবিকা ও পড়ালেখার জন্য বাইরে থাকা ভোটাররা যাবেন না বলে জানিয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ায় তিনি ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট পেয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন হচ্ছে। এতে ধানের শীষ নিয়ে রেজাউল করিম বাদশা লড়ছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের আগের প্রার্থী সোহেলই। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে থেকে আল আমিন তালুকদার প্রার্থী হয়েছেন।
রাজধানীতে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শহরের ভোটার আজিজুল হাকিম স্ট্রিমকে জানান, ঈদের ছুটি কাটিয়ে কয়েকদিন আগে কর্মস্থলে ফিরেছেন তিনি। এখন ছুটি চাইলেও মিলবে না। ছোট চাকরি, যাতায়াতে খরচও রয়েছে। ‘উপনির্বাচনে কী হয়, সবাই জানে। শুধু শুধু যাওয়ার মানে নেই’, যোগ করেন তিনি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাহিন জানান, জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশ ছিল। তাই ভোট দিতে গ্রামে গিয়েছিলেন তিনি। এখন পড়াশোনার চাপ। উপনির্বাচনের ফলাফলও অনুমেয়। এজন্য যাবেন না সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় খেটে খাওয়া মানুষের অনেকেই জানিয়েছেন, ভোট দেওয়া দরকার। তবে একদিন কাজ না করলে তাদের উনুন চড়বে না। এজন্য ওইদিন কাজকেই প্রাধান্য দিচ্ছেন তারা।
অবশ্য বিএনপি, জামায়াতসহ তিন দলের কর্মী-সমর্থকরা ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কাজ করছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন। এমনকি বৃহস্পতিবার কেন্দ্রে আসার জন্য যানবাহনের ব্যবস্থা করেছেন।
বগুড়া-৬ আসেন মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ ও তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৩ হাজার ৭৩৬ জন।
উপজেলার ১৫১টি কেন্দ্রে ভোট হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন ভোটারদের উৎসাহ-উদ্দীপনা নিয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা বলেছেন, ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে নেতাকর্মীরা কাজ করছেন। আশা করছি, বিপুলসংখ্যক মানুষ ভোট দেবেন।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন শাহিনুর ইসলাম। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠ হতেন। আর সেই দৃশ্য গোপনে ভিডিও করে রাখতেন। পরে সেই ভিডিও অনলাইনে ছড়ানোর ভয় দেখিয়ে ব্ল্যাবমেইল করতে শাহিনুর।
১১ মিনিট আগে
তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-কে দ্রুত আইনে রূপান্তরের দাবি জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই দাবি জানায় ফাউন্ডেশনের প্রতিনিধি দল।
৩৬ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে অসময়ে ভাঙন দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে তীরবর্তী মানুষের মধ্যে। ঝুঁকিতে আছে দেড় শ কোটি টাকার বালাসী লঞ্চ টার্মিনাল। ভাঙনের স্থান থেকে মাত্র ১৫ মিটার দূরে অবস্থান করছে এই স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে ব্লক ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও, তা কাজে আসছে না।
১ ঘণ্টা আগে
জ্বালানি ঘাটতির কারণে বিদ্যুতের উৎপাদন বাড়ানো যাচ্ছে না। ফলে গ্রীষ্মের শুরুতেই দেশজুড়ে শুরু হয়েছে লোডশেডিং। উৎপাদন সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানির সরবরাহ নিশ্চিত করা না গেলে লোডশেডিং আরও বাড়তে পারে।
১ ঘণ্টা আগে