স্ট্রিম সংবাদদাতা

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোরে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ১৭৪ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কনস্টেবল হিসেবে কর্মরত।
বিজিবির রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ ডিএএমপি ১/৭-এস সীমান্ত পিলারের কাছে থেকে বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন বেদ প্রকাশ।
স্থানীয়দের দাবি, বেদ প্রকাশ সীমান্ত সংলগ্ন একটি বাড়িতে প্রবেশের চেষ্টা করছিলেন। সে সময় বিজিবির টহল দলের সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় বেদ প্রকাশের কাছ থেকে একটি ব্যক্তিগত শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. রফিকুজ্জামান জানান, বিএসএফ জওয়ান বেদ প্রকাশ তাদের হেফাজতে আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন– ‘গরু চোর ধাওয়ার সময় কুয়াশার কারণে তিনি ভুল করে বাংলাদেশে প্রবেশ করেন’। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে বেদ প্রকাশ ও জব্দ করা সরঞ্জাম হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে