স্ট্রিম সংবাদদাতা

বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা (৭৩) মারা গেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৈদ্যনাথ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এদিন রাত ৯টার পর যশোর নীলগঞ্জ মহাশ্মশানে গুণী এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে তাঁর কফিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
বৈদ্যনাথ সাহা নাট্যাঙ্গনের এক অতি পরিচিত মুখ। তিনি অভিনয় শিল্পী সংঘের সদস্য ছিলেন। ১৯৬৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান আমল থেকেই তিনি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতার পর যশোরের প্রথম নাট্যদল তরঙ্গ নাট্যগোষ্ঠীর মাধ্যমে তিনি নাটকে অভিনয় শুরু করেন। নাটকের ওপর বিভিন্ন কর্মশালায় তিনি অংশগ্রহণ করেছেন। যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের আয়োজনে বিভিন্ন নাটকে তিনি কৃতিত্বের সঙ্গে অভিনয় ও নির্দেশনা দিয়েছেন।
১৯৮৮ সাল থেকে তিনি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন। টেলিভিশনে নাট্য নির্মাতা কচি খন্দকারের রচনা ও নির্দেশনায় ধারাবাহিক ‘তেলছাড়া পরোটা’ নাটকে তাঁর অভিনয়শৈলী তাঁকে দেশজুড়ে বিশেষ পরিচিতি এনে দেয়। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির মডেল হয়ে তিনি অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন। টেলিভিশন ও চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে অভিনয় করে তিনি দর্শকদের মনোযোগ আকর্ষণ করেন। ব্যক্তিজীবনে তাঁর স্ত্রী ও চার কন্যা সন্তান রয়েছেন।
বৈদ্যনাথ সাহার মৃত্যু সংবাদে যশোরের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুসংবাদ শুনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহরের এইচ এম এম রোডে অবস্থিত তাঁর বাসভবনে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দিপাঙ্কর দাস রতন বলেন, ‘দীর্ঘদিন ধরেই নাটক ও চলচ্চিত্রে অবদান রেখে চলা বৈদ্যনাথ সাহা বহু প্রজন্মের দর্শক ও শিল্পীকে প্রেরণা দিয়েছেন। তাঁর অসামান্য অভিনয়ের মুগ্ধতা যশোর ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছিল নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে। তাঁর এই চলে যাওয়া সাংস্কৃতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে