স্ট্রিম ডেস্ক

ব্রিটেনের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশে তাঁর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা একটি ‘প্রহসন’ এবং এটি ‘রাজনৈতিক প্রতিশোধ’ থেকে করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রশাসন ‘ভিত্তিহীন ও হয়রানিমূলক অভিযোগ’ ছড়াচ্ছে এবং মনগড়া অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এমনটি দাবি করেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘ঢাকায় চলমান তথাকথিত এই বিচার সম্পূর্ণ প্রহসন। এটি মনগড়া অভিযোগের ওপর দাঁড়ানো এবং স্পষ্ট রাজনৈতিক প্রতিশোধ দ্বারা পরিচালিত। গত এক বছরে আমার বিরুদ্ধে অভিযোগ বারবার বদলেছে। কিন্তু বাংলাদেশের কর্তৃপক্ষ একবারও আমার সঙ্গে যোগাযোগ করেনি।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁর সঙ্গে সাক্ষাতে রাজি হয়নি জানিয়ে টিউলিপ সিদ্দিক বলেন, ‘এমনকি লন্ডন সফরের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়েছে। যুক্তরাজ্যে আমরা যে ন্যায্য বিচারের নীতি মানি, তাঁর সঙ্গে এ ধরনের আচরণ একেবারেই মেলে না।’

নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ বলেন, ‘শুরু থেকেই আমি স্পষ্ট করেছি, আমি কোনো ভুল করিনি। আমার কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হলে আমি জবাব দেব। রাজনৈতিক লাভের জন্য আমার নাম কলঙ্কিত করা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ক্ষতিকর।’
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন।
গতকাল বুধবার সকালে শেখ রেহানা ও তাঁর তিন ছেলেমেয়ের বিরুদ্ধে ৩০ কাঠার প্লট দুর্নীতির পৃথক মামলায় সাক্ষ্য দেন দুদকের তিন কর্মকর্তা। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম তাঁদের জবানবন্দি গ্রহণ করেন।
পরে দুদকের আইনজীবী খান মোহাম্মদ মইনুল হাসান সাংবাদিকদের বলেন, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক বিশেষ ক্ষমতা ব্যবহার করে তাঁর খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টি করেন। এর মাধ্যমে তাঁর মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিকের জন্য পূর্বাচল নতুন শহরের ডিপ্লোমেটিক জোনে প্লট বরাদ্দের ব্যবস্থা করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৫ ঘণ্টা আগে