সোমবার (২১ জুলাই) প্রথমবারের মতো দেইর আল-বালাহর দক্ষিণ ও পূর্ব অংশে ট্যাংক নিয়ে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া ইসরায়েলি বাহিনী দ্বারা অবরুদ্ধ গাজার ভেতরে খেতে না পেয়ে মারা গেছে এক নবজাতক ও একটি ছোট্ট বাচ্চা।
স্ট্রিম ডেস্ক

গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন আরও ৬০ জনের বেশি মানুষ। এর মধ্যে ১১ জন ত্রাণ নেওয়ার অপেক্ষায় ছিলেন।
স্থানীয় সময় গতকাল সোমবার (২১ জুলাই) এসব নিহতের খবর জানিয়েছে আল-জাজিরা।
সোমবার প্রথমবারের মতো দেইর আল-বালাহর দক্ষিণ ও পূর্ব অংশে ট্যাংক নিয়ে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী।
এ ছাড়া ইসরায়েলি বাহিনী দ্বারা অবরুদ্ধ গাজার ভেতরে খেতে না পেয়ে মারা গেছে এক নবজাতক ও একটি ছোট্ট বাচ্চা।
যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজায় ভয়াবহ খাদ্যসংকট তৈরি হয়েছে। হাজার হাজার শিশু ও নারী তীব্র অপুষ্টিতে ভুগছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, অবরুদ্ধ ভূখণ্ডে মানবিক সাহায্য ঢুকছে অত্যন্ত ধীরগতিতে।
ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, গাজায় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য-কর্মীরা ক্ষুধা ও ক্লান্তিতে অজ্ঞান হয়ে পড়ছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) থেকে সোমবার পর্যন্ত অপুষ্টির কারণে মারা গেছেন ১৯ জন।
এদিকে বিশ্বের ২৫টি দেশ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের দেওয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকার জনগণের দুর্দশা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এবং এই যুদ্ধ আর চলতে দেওয়া যায় না।
২১ মাসের বেশি সময় গাজায় চলমান ইসরায়েলের হত্যাযজ্ঞে উপত্যকাটির ২০ লাখের বেশি বাসিন্দার মানবিক পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৯ হাজার ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৪২ হাজার ১৩৫ জন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৭ ঘণ্টা আগে