স্ট্রিম ডেস্ক

অবশেষে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলায় ১০ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২২ হাজার ১৭৪ কোটি ৯০ লাখ টাকা) ক্ষতিপূরণ চেয়েছেন ট্রাম্প।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবরে প্রচারিত বিবিসির তথ্যচিত্র ‘প্যানোরামা’য় ২০০১ সালের ৬ জানুয়ারির ট্রাম্পের দেওয়া বক্তব্যের তিনটি ভিন্ন অংশ জোড়া লাগানো হয়। ভিন্ন ভিন্ন অংশ জোড়া লাগিয়ে বক্তব্যটি এমনভাবে প্রচার করা হয় যেখানে মনে হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্যাপিটল হিলে আক্রমণের জন্য সমর্থকদের উসকে দিয়েছেন।
ট্রাম্পের আইনজীবীরা বলেছিলেন, বিষয়টি মিথ্যা ও অন্যায্য। এদিকে, সম্প্রতি তথ্যচিত্রটি ‘সম্পাদনায় ভুল হয়েছে’ বলে স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছিল বিবিসি।
অন্যদিকে, মামলায় বিবিসির বিরুদ্ধে ট্রাম্প অভিযোগ করেছেন, ৬ জানুয়ারির বক্তব্যের বিভিন্ন অংশ জোড়া লাগিয়ে তার মানহানি করেছে সংবাদমাধ্যমটি। তাঁর অভিযোগ, জোড়া লাগানো একটি অংশে তাঁকে সমর্থকদের উদ্দেশে বলতে শোনা গেছে, ‘কঠোর লড়াই করুন’। অথচ তথ্যচিত্রটিতে সেই অংশ বাদ দেওয়া হয়েছে, যেখানে তিনি সমর্থকদের শান্তিপূর্ণ আন্দোলন চালানোর আহ্বান করেছিলেন।
ট্রাম্প মামলায় দুটি অভিযোগ করেছেন, একটি হলো—তথ্যচিত্রটি ওইভাবে সম্পাদনা করে বিবিসি তাঁর মানহানি করেছে এবং দ্বিতীয়টি হলো এর মাধ্যমে ফ্লোরিডার একটি আইন লঙ্ঘন করা—যেটি করা প্রত্যারণামূলক এবং অনৈতিক। এই দুই অভিযোগের প্রত্যেকটির জন্য ট্রাম্প ৫ বিলিয়ন মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দাবি করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৭ ঘণ্টা আগে