স্ট্রিম ডেস্ক

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘনিষ্ঠ মিত্র সেবাস্টিয়ান লুকোনুর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এই ঘোষণায় দুই বছরেরও কম সময়ের মধ্যে পঞ্চম প্রধানমন্ত্রী পেল দেশটি।
স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে লুকোনুর ক্ষমতা গ্রহণের কথা রয়েছে। ২০১৭ সালে ইমানুয়েল মাখোঁর নির্বাচনি প্রচারণায় যুক্ত ছিলেন তিনি।
এর আগে লুকোনুর পূর্বসূরি ফ্রাঁসোয়া বাইরু বাজেট পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিরোধিতার মুখে অচলাবস্থা নিরসনে আকস্মিকভাবে আস্থাভোট আহ্বান করেছিলেন। এরপর প্রধানমন্ত্রীকে উৎখাত করা এবং সংখ্যালঘু সরকারকে টেনে নামাতে ভোট হয়। এমপিদের ৩৬৪-১৯৪ ভোটে হেরে যান বাইরু।
বাইরু তার সরকারের ব্যয় কমানো এবং ঋণের বোঝা সামাল দেওয়ার পরিকল্পনার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন আস্থাভোট ডেকে। যদিও বিরোধী দলগুলো আগেই বলেছিল তারা তাঁকে সমর্থন দেবে না।
আস্থা ভোটের আগে আইনপ্রণেতাদের সতর্ক করে বাইরু বলেছিলেন, আপনারা সরকারের পতন ঘটাতে পারেন, কিন্তু বাস্তবতাকে মুছে ফেলতে পারবেন না। বাস্তবতা কঠোরই থাকবে: ব্যয় বাড়তেই থাকবে এবং ঋণের বোঝা, যা ইতোমধ্যে অসহনীয়, তা আরও বাড়বে।
এদিকে, লুকোনুর সামনে এখন দুই চ্যালেঞ্জ—একদিকে ফ্রান্সকে আর্থিক সংকট থেকে বের করে আনা, অন্যদিকে এমন সরকারের নেতৃত্ব দেওয়া, যার সামনে গণবিক্ষোভ প্রস্তুত। বুধবার দেশব্যাপী বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে। এরপর ১৮ সেপ্টেম্বর বৃহত্তর ইউনিয়ন-নেতৃত্বাধীন ধর্মঘট অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৫ ঘণ্টা আগে