স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্য ও এশিয়ার ৯টি মুসলিম দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার জন্য ‘শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। দেশগুলো বোমায় বিধ্বস্ত ফিলিস্তিনের ছিটমহলটিতে ‘স্থায়ী যুদ্ধবিরতি’র নিশ্চিতেও জোর দিয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে পাকিস্তান, মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রীরা বলেছেন, তারা ট্রাম্পের নেতৃত্বাধীন পর্ষদে যোগ দিচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় নিজ নিজ দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র মন্ত্রীরা।
এতে আরও বলা হয়, এই পর্ষদের লক্ষ্য হলো ‘স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত’ করা, গাজার পুনর্গঠনের সহায়তা করা, এবং আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্রের অধিকারের ওপর ভিত্তি করে একটি ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। এতে এই অঞ্চলের সব দেশ এবং জনগণের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতার পথ প্রশস্ত হবে।
এদিকে, ৮ দেশের যৌথ ওই বিবৃতির পর গতকালই কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশটিও ট্রাম্পের শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন।
এর আগে গত শুক্রবার শান্তি পর্ষদ গঠন করে হোয়াইট হাউস। পর্ষদের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য করা হয়েছে সাতজনকে। তাঁরা হলেন যুক্তরাষ্ট্রের মার্কো রুবিও, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জার্ড কুশনার, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, প্রাইভেট ইকুটি ফার্ম অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের নির্বাহী কর্মকর্তা মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ভাঙা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে