স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবশালী ঘনিষ্ট মিত্র এবং রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক (৩১) গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের এক বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, গভর্নর এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক বলেছেন। কর্তপক্ষ বলছে, ঘটনার প্রায় ৮ ঘণ্টা পর, স্থানীয় বুধবার রাত পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ইউটাহ অঙ্গরাজ্যের ওরেমে অবস্থিত ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটি ক্যাম্পাসে তিন হাজার লোকের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন কার্ক। ঠিক ওই সময়ই তিনি ঘাড়ে গুলিবিদ্ধ হন।
ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ইউটাহ ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি-র কমিশনার বিউ ম্যাসন বলেন, ক্যাম্পাসের দূরবর্তী একটি বাসার ছাদ থেকে স্নাইপারে কার্ককে একটি গুলি করা হয়। সন্দেহভাজন অপরাধী এখনো পলাতক।
এদিকে, বুধবার রাতে ইউটাহ পুলিশ এক বিবৃতিতে বলেছে, এই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছিল। এর মধ্যে একজনকে আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করে। পরে অবশ্য দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে।
বিবৃতি বলা হয়, ‘আটকৃত কারও সঙ্গে গুলির ঘটনার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনার তদন্ত এবং ওই অস্ত্রধারীকে ধরতে তৎপরতা চলেছে।’
এদিকে, নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা এক ভিডিও বার্তায় সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বলেন, এই নৃশংসতা এবং অন্যান্য রাজনৈতিক সহিংসতায় জড়িত প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠান—যারা এসবের অর্থদাতা এবং সমর্থন দিচ্ছেন, তাদের খুঁজে বের করবে আমার প্রশাসন।
কার্ক টার্নিং পয়েন্ট ইউএসএ নামের একটি সংগঠনের সহপ্রতিষ্ঠাতা। এটি যুক্তরাষ্ট্রে রক্ষণশীল তরুণদের সবচেয়ে বড় সংগঠন। গত নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে তরুণ ভোটারদের টানতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কার্ককে তরুণ ও সংখ্যালঘু ভোটারদের সমর্থন আদায়ের কৃতিত্বও দিয়েছিলেন ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কার্কের অনুসারী ৫৩ লাখ। জনপ্রিয় পডকাস্ট ও রেডিও অনুষ্ঠান ‘দ্য চার্লি কার্ক শো’-এর উপস্থাপক ছিলেন তিনি। সম্প্রতি তিনি ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এর সহ-উপস্থাপক হিসেবেও কাজ করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৭ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে