গ্রিনল্যান্ড দখলে বিরোধিতা
স্ট্রিম ডেস্ক

গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবে রাজি না হওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে ‘চুক্তি না হওয়া পর্যন্ত’ এই শুল্ক বহাল থাকবে।
শনিবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প এ ঘোষণা দেন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানিকৃত পণ্যে এই শুল্ক কার্যকর হবে।
ট্রাম্প জানিয়েছেন, আগামী ১ জুনের মধ্যে যদি কোনো সমাধান না আসে, তবে শুল্কের হার বেড়ে ২৫ শতাংশে দাঁড়াবে।
ডেনমার্কের নিরাপত্তাব্যবস্থাকে ‘দুই কুকুরের স্লেজ’ বলে কটাক্ষ করে ট্রাম্প দাবি করেন, রাশিয়া ও চীন গ্রিনল্যান্ড চায় এবং ডেনমার্ক তা ঠেকাতে অক্ষম।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বশান্তি ঝুঁকির মুখে। কেবল যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই এই খেলায় সফল হওয়া সম্ভব।’
এর আগে চলতি সপ্তাহে সুইডেন, নরওয়ে ও ফ্রান্সসহ ন্যাটো সদস্যরা ডেনমার্কের অনুরোধে গ্রিনল্যান্ডে সেনা পাঠায়। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক কোনো সুরাহা ছাড়াই শেষ হয়েছে। ট্রাম্পের পরিকল্পনার প্রতিবাদে শনিবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডজুড়ে বিশাল বিক্ষোভ হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে