স্ট্রিম ডেস্ক

মার্কিন দুই সেনা হত্যার প্রতিশোশের অংশ হিসেবে সিরিয়ার ইসলামিক স্টেটের (আইএস) প্রায় ৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর হামলা চালায় আইএস। এতে দুই সেনা নিহত হয়। সেই সেনা হত্যার বদলা নিতে গতকাল শুক্রবার এ হামলা চালায় যুক্তরাষ্ট্র।
আজ শনিবার (২০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাতে এই খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে বলেছেন, আমার প্রতিশ্রুতি অনুযায়ী সেনা হত্যায় দায়ী সন্ত্রাসীদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র কঠোর প্রধিশোধমূলক হামলা চালাচ্ছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক্সে (সাবেক টুইটার) পিট হেগসেথ এক টুইটেও এই হামলাকে প্রতিশোধের ঘোষণা বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, এটা কোনো যুদ্ধের শুরু নয়—এটা প্রতিশোধের ঘোষণা। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট তার নাগরিকদের রক্ষায় কখনো দ্বিধা ও নমনীয় হবে না।
এর আগে, গত ১৩ ডিসেম্বরের হামলায় মার্কিন দুই সেনা এবং এক বেসামরিক দোভাষী নিহত হয়। এরপর যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগী বাহিনীগুলো ১০টি অভিযান চালায়। এতে অন্তত ২৩ জন নিহত বা আটক হয়। ওই অভিযানগুলি চালানোর সময় পাওয়া গোয়েন্দা তথ্য গতকালকের হামলার লক্ষ্যবস্তু কি হবে তা নির্ধারণে সাহায্য করেছিল।
আইএসের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াইয়ের অংশ হিসেবে সিরিয়ায় এখনো শত শত মার্কিন সেনা মোতায়েন আছে। ২০১০ সালের মাঝামাঝিতে আইএস সিরিয়া ও ইরাকের একটি বিশাল অংশ দ্রুত নিয়ন্ত্রণ নিয়ে নিলে যুক্তরাষ্ট্রের এ সেনা মোতায়েন শুরু হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের অভিযানে সিরিয়ায় শাসনব্যবস্থার পরিবর্তনে ভূমিকা রাখে এবং আঞ্চলিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
১০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে