স্ট্রিম ডেস্ক

সুদানের দারফুর অঞ্চলের রাজধানী এল-ফাশেরে একটি মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় শুক্রবার সকালের নামাজের সময় একটি ড্রোন সরাসরি মসজিদের ওপর আঘাত হানে এবং মুহূর্তেই বহু মানুষ নিহত হন।
হামলার জন্য স্থানীয়রা আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করলেও সংগঠনটি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। গত দুই বছরেরও বেশি সময় ধরে সুদানে আরএসএফ ও সেনাবাহিনী ভয়াবহ গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে দারফুরে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা আল-ফাশের শহর পুরোপরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে আরএসএফ। ফলে সেই এলাকার তিন লাখের বেশি বেসামরিক মানুষ সংঘাতের ফাঁদে আটকে পড়েছে।
জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা আরএনএফের বিরুদ্ধে তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় অ-আরব জাতিগুলো নির্মূলের অভিযোগ এনেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৫ ঘণ্টা আগে