স্ট্রিম ডেস্ক

ইরানে মার্কিন হামলার আশঙ্কায় ইসরায়েলে অবস্থান করা জরুরি নয় এমন সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়। খবর দ্য গার্ডিয়ান
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যতক্ষণ বাণিজ্যিক বিমান চালু আছে, সেই সময়ের মধ্যে ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করুন। এ ছাড়া ভ্রমণকারীরা ইসরায়েলে ভ্রমণ পরিহার করুন।
গতকাল বৃহস্পতিবার তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ায় এই সতর্কতা জারি করা হয়। তবে আগামী সপ্তাহে আরেকটি আলোচনা বৈঠকের ইঙ্গিত দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দুটি রণতরী প্রস্তুত রেখেছেন। তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে ‘আন্তরিক’ না হলে আক্রমণ চালানোর জন্য এই রণতরীগুলো প্রস্তুত রাখা হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তার পাশাপাশি ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দূতাবাস কর্মী যারা চলে যেতে চান, তারা আজই চলে যাওয়ার বার্তা পাঠান। তিনি যেকোনো স্থানের ফ্লাইটে টিকিট বুক করার পরামর্শ দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৬ ঘণ্টা আগে