স্ট্রিম ডেস্ক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।
আজ শনিবার (২৮ জুন) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এএফপি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, ‘হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সেনাবাহিনীর একটি কনভয়ের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ১৩ সেনা নিহত হন, ১০ সেনাসদস্যসহ ১৯ জন নাগরিক আহত হন।’
পরে নিহতের সংখ্যা বেড়ে ১৬ হওয়ার খবরও নিশ্চিত করেন ওই কর্মকর্তা।
এএফপিকে এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণে ঘটনাস্থলের পাশের দুটি বাড়ির ছাদ উড়ে গেছে এবং এতে আহত হয়েছে ৬ শিশু।
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) উপশাখা হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠী ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
২০২১ সালে আফগানিস্তানে আবার তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগান-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের ভূমি ব্যবহার করতে দিচ্ছে আফগানিস্তান । যদিও আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে।
এএফপির হিসাবে, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় ২০২৫ সালে এখন পর্যন্ত প্রায় ২৯০ জন নিহত হয়েছেন। যাঁদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৫ ঘণ্টা আগে