স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের সফরে চীন যাচ্ছেন। আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল তিনি চীনে থাকবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এটি হবে ২০১৭ সালের পর কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম আনুষ্ঠানিক বেইজিং সফর। খবর আল-জাজিরার।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের এক কর্মকর্তা সফরের তারিখ নিশ্চিত করেন।
সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের মধ্যে ‘চমৎকার’ ও ‘ভালো যোগাযোগ’ থাকার কথা বলেছেন। বৃহস্পতিবার তার সফর নিয়ে ট্রাম্প বলেন, ‘এটা দারুণ কিছু হতে যাচ্ছে।’
ট্রাম্পের চীন সফরের ঘোষণা এলো সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ রায়ের ঠিক আগে। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল করে দেয়। ট্রাম্প এসব শুল্ককে প্রকাশ্যে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। তাঁর লক্ষ্য ছিল অন্য দেশগুলোকে নিজের নীতির পক্ষে আনা। বিশেষ করে শুরু থেকেই এ বিষয়ে চীনের সয্গে বিবাদে জড়ান ট্রাম্প।
বেইজিংয়ে আলোচনায় শুল্ক ইস্যুটি গুরুত্ব পেতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক হুমকির জবাবে চীনের পদক্ষেপও আলোচনায় আসতে পারে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা বন্ধ করা—যা আগে দেশটি থেকে চীনের প্রধান রপ্তানি পণ্য ছিল।
সাম্প্রতিক মাসগুলোতে বেইজিং বেশ কয়েকজন পশ্চিমা নেতাকে স্বাগত জানিয়েছে। এর মধ্যে ছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সফরকালে তিনি নতুন বাণিজ্য চুক্তির কথা তুলে ধরেন এবং চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি কেনায় কানাডার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন।
চীন সাম্প্রতিক বছরগুলোতে নতুন প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিতে ব্যাপক বিনিয়োগ করেছে। এর ফলে বৈশ্বিক বাজারে তাদের বৈদ্যুতিক গাড়ি রপ্তানি বেড়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রে ট্রাম্প জীবাশ্ম জ্বালানির ওপর জোর দিচ্ছেন।
এদিকে ওয়াশিংটন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি ও অন্যান্য সহায়তা অব্যাহত রেখেছে। চীন তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার প্রতিশ্রুতি দিয়েছে। এই বিষয়েও দুই দেশের শীর্ষ নেতার মধ্যে আলোচনা হতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে