স্ট্রিম ডেস্ক

ভেনেজুয়েলার তেল বহন করে এমন অভিযোগে নতুন আরও ছয়টি জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্বজন ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওয়াশিংটন মাদুরোর শাসন ব্যবস্থাকে অবৈধ বলে উল্লেখ করেছে।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনলাইন এই খবর দিয়েছে। এর আগে গতকাল, ভেনেজুয়েলার উপকূল থেকে তেলবাহী একটি ট্যাংকার জব্দ করেছিল যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, স্কিপার নামের জব্দকৃত ওই জাহাজটি ‘অবৈধ তেল পরিবহন’ করছিল। সেটিকে এখন আমেরিকান বন্দরে আনা হবে।
এদিকে, কারাকাস এই ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছে। আর এই ঘটনা ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতা যে আরও কঠোর হচ্ছে তারই ইঙ্গিত। এর আগে ভেনেজুয়েলা থেকে মাদক পরিবহন করছে এমন অভিযোগে কয়েকটি নৌকায় আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র। এতে কয়েক ডজন মানুষ নিহত হয়। আর সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও ভেনেজুয়েলাকে লক্ষ্য করে পাঠানো হয়েছে।
ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ তুলেছে। ভেনেজুয়েলা যে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদ থাকা দেশ এটা প্রমাণিত। তাই দেশটির অভিযোগ, ওয়াশিংটন ওই প্রাকৃতিক সম্পদ চুরির চেষ্টা করছে। বুধবার মাদুরো অঙ্গীকার করেন, ভেনেজুয়েলা কখনো ‘তেল উপনিবেশ’ হবে না।
কিন্তু হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘অবৈধ মাদকের প্রবাহ বন্ধ’ এবং নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৭ ঘণ্টা আগে