স্ট্রিম ডেস্ক

গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে আনার পরিকল্পনায় সমর্থন না দিলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড অপরিহার্য।
শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ওষুধ আমদানিতে শুল্ক আরোপ করেছি। গ্রিনল্যান্ডের বিষয়ে যারা বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নিবো।
২০২৪-এর জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা প্রকাশ করে আসছেন। ডেনমার্ক ও ইউরোপীয় দেশগুলো এই দাবি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের যুক্তি, কৌশলগত অবস্থান ও বিপুল খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। তিনি এটি দখলে শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেননি।
এদিকে ট্রাম্পের হুমকির মুখে পরিস্থিতি শান্ত করতে ডেনমার্ক সফরে গেছে মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধিদল। ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস কুনসের নেতৃত্বে ১১ সদস্যের ওই দল শুক্রবার কোপেনহেগেনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেনের সঙ্গে বৈঠক করেছে।
বৈঠকের পর সিনেটর কুনস বলেন, ওয়াশিংটনে অনেক বাগাড়ম্বর হলেও বাস্তব চিত্র ভিন্ন। তাঁরা দেশে ফিরে উত্তেজনা কমানোর চেষ্টা করবেন।
রিপাবলিকান সিনেটর লিসা মুরকাউস্কি বলেন, গ্রিনল্যান্ডকে ‘সম্পদ’ হিসেবে নয়, ‘মিত্র’ হিসেবে দেখতে হবে। তিনি জানান, আমেরিকার ৭৫ শতাংশ মানুষ গ্রিনল্যান্ড কেনার ধারণাকে সমর্থন করে না।
অন্যদিকে ডেনমার্কের অনুরোধে ইউরোপীয় দেশগুলো চলতি সপ্তাহে গ্রিনল্যান্ডে সেনা পাঠিয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ‘যৌথ সামরিক মহড়ায়’ অংশ হিসেবে সর্বশেষ দল হিসেবে ফ্রান্সের ১৫ সদস্যদের একটি ছোট সেনাবহর সেখানে পৌঁছায়। এর আগে জার্মানি, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস সীমিত আকারে গ্রিনল্যান্ডে তাদের সেনা পাঠিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে