স্ট্রিম ডেস্ক

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিনসহ তার পরবর্তী সময়েও আল-আকসা মসজিদ বন্ধ রাখার পরিকল্পনা করেছে ইসরায়েল।
আজ সোমবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মিডল ইস্ট আই।
দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মসজিদটির সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত ইসলামিক ওয়াকফকে জানিয়েছে। ওয়াকফ আল আকসা মসজিদের প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে।
এর আগে, মার্চের শুরুতে মসজিদটি বন্ধ করে দেয় ইসরায়েল। তখন ইরান যুদ্ধের কারণে মসজিদটি বন্ধ রাখা হয়েছে বলে জানায় তারা।
পবিত্র রমজান মাসে এমন নজিরবিহীন বন্ধের ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনিরা। তাঁদের মতে, নিরাপত্তা উত্তেজনাকে কাজে লাগিয়ে আল-আকসার ওপর আরও বিধিনিষেধ আরোপ করা এবং সেখানে নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করার জন্য এই প্রচেষ্টা চালিয়েছে ইসরায়েল।
এদিকে, তুরস্কের সংবাদসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজানে মুসল্লিদের জন্য আল-আকসা মসজিদ বন্ধের তীব্র নিন্দা জানিয়েছে আরব লিগ। রোববার (১৫ মার্চ) সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আল আকসায় মুসলমানদের ইবাদতে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরাইলের নেই।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণাম বয়ে আনতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে