স্ট্রিম ডেস্ক

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শুক্রবার তাঁকে আটক করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিক্রমাসিংহেকে শুক্রবারই রাজধানী কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে সেদিন সকালে তিনি সিআইডির কাছে সাক্ষ্য দেন।
রনিল বিক্রমাসিংহে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। তাঁর আগে গোতাবায়া রাজাপক্ষে অর্থনৈতিক সংকটজনিত গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়লে বিক্রমাসিংহে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে অবদান রাখার জন্য তিনি প্রশংসিত হন। এর আগে তিনি নব্বইয়ের দশক থেকে শুরু করে ছয় বার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিবিসি সিনহালা জানায়, ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ২৩টি বিদেশ সফরে যান। এসব সফরে প্রায় ৬০ কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয় করেন।
তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের অন্যতম ২০২৩ সালে যুক্তরাজ্যে একটি যাত্রাবিরতির ঘটনা। সে সময় কিউবার জি-৭৭ সম্মেলন থেকে ফেরার পথে তিনি ইউনিভার্সিটি অব ওলভারহ্যাম্পটনের এক অনুষ্ঠানে যোগ দেন।
সিআইডির দাবি, তাঁর ওই সফর ছিল ব্যক্তিগত। কিন্তু এর ব্যয়ভার মেটানো হয় রাষ্ট্রীয় তহবিল থেকে। তবে বিক্রমাসিংহে এ অভিযোগ অস্বীকার করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৭ ঘণ্টা আগে