স্ট্রিম ডেস্ক

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল সুইদায় গত কয়েকদিনে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ইসরায়েলি বিমান হামলার পর সিরিয়া ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানান তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রদূত ব্যারাক বলেন, ‘এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র সমর্থন করে। একই সঙ্গে, তুরস্ক, জর্ডান ও সিরিয়ার প্রতিবেশী দেশগুলো একে স্বাগত জানিয়েছে।’
গত এক সপ্তাহে সুইদা অঞ্চলে দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর ভেতর জাতিগত সংঘর্ষ এবং সিরিয়া ও ইসরায়েলের সামরিক অভিযান শতাধিক প্রাণহানি ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
ইসরায়েলি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আলজাজিরাকে জানান, চলমান অস্থিরতার প্রেক্ষাপটে আগামী ৪৮ ঘণ্টার জন্য সিরিয়ার নিজস্ব নিরাপত্তা বাহিনীকে সীমিতভাবে সুইদায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সুইদা অঞ্চলের সরকারি বাহিনীর ওপর ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত তিনজন নিহত ও ৩৪ জন আহত হয়।
ইসরায়েলের দাবি, দেশটি সুইদার দ্রুজ সংখ্যালঘুদের রক্ষার জন্য এসব হামলা চালিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দ্রুজ জনগোষ্ঠীকে ‘ভাই’ বলে উল্লেখ করেন।
একই দিনে দ্রুজ নেতাদের সঙ্গে সিরিয়ার সরকারের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও, ইসরায়েল হামলা চালায় ঠিক এর পরপরই।
বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, ‘দ্রুজ নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আমরা যুদ্ধ চাই না, কিন্তু প্রয়োজনে লড়াই করতে দ্বিধা করব না।’
শুক্রবার ফের সুইদায় দ্রুজ ও বেদুইনদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরিয়ার পক্ষ থেকে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।
তবে সিরিয়া ও ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৫ ঘণ্টা আগে