স্ট্রিম ডেস্ক

যুক্তরাজ্যের পূর্বাঞ্চলে চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ক্যাম্ব্রিজশায়ার শহরে হান্টিংডন স্টেশনের কাছে হামালার এই ঘটনায় ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ রোববার ভোরে বিবৃতি জানায়, ‘ঘটনাটি বড় ধরনের’ এবং এর তদন্তে সহায়তা করছে পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট।
ক্যামব্রিজশায়ার পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ট্রেনের ভেতরে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে, এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পুলিশ দ্রুত ট্রেনটি হান্টিংডন স্টেশনে থামিয়ে দেয় এবং দুইজনকে গ্রেপ্তার করে।
পূর্ব লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম ‘দ্য টাইমস’কে একজন প্রত্যক্ষদর্শী বলেন, এক ব্যক্তির হাতে বড় ছুরি ছিল। আহতদের চারপাশে শুধু রক্ত। আতঙ্কে কেউ ট্রেনের বাথরুমে লুকিয়ে ছিলেন, কেউ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিলেন।’ অনেক যাত্রী ভিড়ে পদদলিত হয়েছেন বলেও জানান তিনি।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘এটি এক ভয়াবহ ঘটনা। এতে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা রইল, আর দ্রুত পদক্ষেপ নেওয়ায় জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ তিনি এলাকাবাসীকে পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ে (এলএনইআর) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ঘটনাটি তাদের একটি ট্রেনে ঘটেছে। জরুরি উদ্ধারকাজ চলায় হান্টিংডন স্টেশন ও আশপাশের সব রেললাইন বন্ধ রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি যাত্রীদের আপাতত ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে ইংল্যান্ড ও ওয়েলসে ধারালো অস্ত্র ব্যবহার করে সংঘটিত অপরাধ বেড়ে চলেছে।
এর আগে, চলতি মাসের শুরুর দিকে ম্যানচেস্টারের একটি উপাসনালয়ে ছুরিকাঘাতের ঘটনায় দুজন নিহত হন।
সূত্র: আল-জাজিরা, এনডিটিভি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৫ ঘণ্টা আগে