স্ট্রিম ডেস্ক

মলদোভার আসন্ন সংসদ নির্বাচনে রাশিয়া প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইয়া সান্দু।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া এক ভাষণে সান্দু বলেন, মলদোভার বিরুদ্ধে ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে রাশিয়া। যার মধ্যে রয়েছে ভুয়া তথ্য ছড়ানো, ভোট কেনা ও অবৈধ অর্থায়ন। রাশিয়ার উদ্দেশ্য হলো আসন্ন নির্বাচনে অস্থিরতা তৈরি করা এবং মলদোভার ইইউ সদস্যপদের পথকে বাধাগ্রস্ত করা।
দীর্ঘদিন ধরে করা অভিযোগ পুনর্ব্যক্ত করে সান্দু আরও বলেন, ‘রাশিয়ার লক্ষ্য স্পষ্ট। ভোটের বাক্সের মাধ্যমে মলদোভা দখল করা, আমাদেরকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা এবং ইউরোপীয় ইউনিয়নের ভেতরে “হাইব্রিড হামলার” ঘাঁটি চলানো। যদি আমাদের গণতন্ত্র সুরক্ষিত না থাকে, তবে ইউরোপের কোনও দেশের গণতন্ত্রই নিরাপদ নয়।’
সান্দু আরও বলেন, মলদোভা একটি স্থিতিশীল গণতন্ত্রে পরিণত হবে নাকি রাশিয়ান হস্তক্ষেপের কারণে ইউরোপ থেকে আলাদা হবে, তা নির্বাচনের ফলাফলই নির্ধারণ করবে।
ইউরোপীয় পার্লামেন্ট মঙ্গলবার মলদোভার ‘রাশিয়ান হাইব্রিড হুমকি ও হস্তক্ষেপ’ মোকাবিলার সক্ষমতা বাড়ানো সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে আলোচনা করবে। এ নিয়ে বুধবার (১০ সেপ্টেম্বর) ভোট হওয়ার কথা।
রাশিয়া অবশ্য বারবার মলদোভায় হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে।
আগামী ২৮ সেপ্টেম্বর মলদোভায় ১০১ আসনের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী পদ পাওয়ার দেশটির ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ নির্বাচন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সান্দুর এ মন্তব্য এমন সময়ে এলো যখন কয়েক সপ্তাহ আগে ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা দেশটির স্বাধীনতার ৩৪ বছর পূর্তি উপলক্ষে সফর করে এসেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে মাইয়া সান্দু প্রতিষ্ঠিত ইউরোপপন্থী ‘পার্টি অব অ্যাকশন অ্যান্ড সলিডারিটি’ (পিএএস), ২০২১ সালের সংসদ নির্বাচনে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তবে আসন্ন ২৮ সেপ্টেম্বরের নির্বাচনে দলটি সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে এমন সম্ভাবনাও রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন সংসদ নির্বাচন মলদোভার ভূ-রাজনৈতিক অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশটি কি স্থিতিশীলভাবে ইইউর দেখানো পথে এগোতে পারবে, নাকি আবার রাশিয়ার প্রভাব বলয়ে ফিরে যাবে, তা নির্ধারিত হবে এই নির্বাচনে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৫ ঘণ্টা আগে