স্ট্রিম ডেস্ক

ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় একটি সরকারি স্কুলের ছাদ ধসে ৭ শিশু নিহত ও আরও ২৯ জন আহত হয়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে সাতটার দিকে ঝালাওয়ার পিপলোদির সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানায়, একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৬০ জন শিশু স্কুলে উপস্থিত ছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। এ বিষয়ে আগেই একাধিক অভিযোগ জানানো হয়েছিল।
ডাঙ্গিপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) বিজেন্দ্র সিং জানান, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শ্রেণিকক্ষের একটি অংশ ধসে পড়ার সময় ভবনের ভেতরে অন্তত ১৭ জন শিক্ষার্থী ছিল।
মনোর থানা পুলিশের সার্কেল পরিদর্শক নন্দকিশোর জানান, আহতদের মধ্যে আটজন হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ও ছয়জন ঝালাওয়ার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
কর্মকর্তা জানিয়েছেন, ভবন ধসের পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা সব শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে রয়েছে সরকার। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৫ ঘণ্টা আগে