পিটিআইর অভিযোগ
স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে। তাঁকে সংবাদপত্র, টেলিভিশন বা বই পড়ার সুযোগ দেওয়া হচ্ছে না, এমনকি আইনজীবী ও ঘনিষ্ঠদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।
এমনটাই দাবি করেছে ইমরান খানের প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে পিটিআইর কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেন, ইমরান খানকে প্রতিদিন ২২ ঘণ্টা একাকী রাখা হচ্ছে। তাঁকে পত্রিকা, টেলিভিশন, বই পড়তে দেওয়া হচ্ছে না এবং আইনজীবী ও ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গেও দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।
এমন আচরণকে মানসিক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন দাবি করে শেখ আকরাম বলেন, ইমরান খানকে কার্যত বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ছয়জন নির্ধারিত ব্যক্তির সঙ্গে তাঁর সাক্ষাৎ করার অধিকার অস্বীকার করে সরাসরি আদালতের অবমাননা করা হচ্ছে।
শেখ আকরাম আরও জানান, একই ধরনের নিষেধাজ্ঞা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ওপরেও আরোপ করা হয়েছে। তাঁকেও পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খানের বোন আলিমা খানকেও তাঁর সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়েছে।
পাকিস্তানের প্রধান বিচারপতির কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে শেখ আকরাম বলেন, আদালতের নির্দেশনা অমান্য করে কার্যনির্বাহী বিভাগ প্রকাশ্য আদালতকে চ্যালেঞ্জ করছে। এটা শুধু বিচার বিভাগের অপমান নয়, বরং পুরো ন্যায়বিচার ব্যবস্থার অপমান। বিচার বিভাগকে হারানো বিশ্বাসযোগ্যতা ও স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে।
পিটিআইর অন্যান্য কারাবন্দি নেতাদের প্রতিও দুর্ব্যবহার করা হচ্ছে দাবি করে আকরাম বলেন, শাহ মেহমুদ কুরেশির শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে।
১৫ জুলাই পাকিস্তান নির্বাচন কমিশন (পিইসি) ভুয়া শিক্ষাগত যোগ্যতার সনদ ইস্যুতে সংসদ সদস্য জামশেদ দস্তিকে অযোগ্য ঘোষণা করে। এ প্রসঙ্গে শেখ আকরাম বলেন, সংবিধানের ৬২(১)(ডি) ধারা ব্যবহার করে রাজনীতিবিদ জামশেদ দস্তিকে অযোগ্য ঘোষণার ঘটনা নজিরবিহীন। তিনি অভিযোগ করেন, এখন সংবিধানকেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
অর্থনৈতিক ইস্যুতেও বর্তমান সরকারকে আক্রমণ করে আকরাম বলেন, গত ১৫ মাসে পেট্রোলের দাম ৮২ শতাংশ বেড়েছে।
পাশাপাশি, সরকারকে ৯২ বিলিয়ন টাকার চিনি কেলেঙ্কারির জন্যও অভিযুক্ত করেন শেখ আকরাম।
তথ্যসূত্র: পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৫ ঘণ্টা আগে