স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের ইসলামাবাদে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সহ কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদের জি-১১ এলাকার জেলা ও দায়রা জজ আদালত ভবনের বাইরে এই আত্মঘাতী হামলা হয়।
তারা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আত্মঘাতী হামলাকারী আদালতে যেতে চেয়েছিল কিন্তু সুযোগ না পেয়ে সে পুলিশের গাড়িতে হামলা চালায়। দুপুর ১২টা ৩৯ মিনিটে আত্মঘাতী হামলাটি ঘটে। আইন প্রয়োগকারী সংস্থার এখন প্রথম অগ্রাধিকার হল আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করা।
অন্যদিকে পিআইএমএস হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত ডা. আদনান বিবিসি সংবাদদাতা শেহজাদ মালিককে বলেন, বিস্ফোরণের পর ১২ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে, যাদের এখন জরুরি ওয়ার্ড থেকে মর্গে স্থানান্তর করা হচ্ছে।
আইনজীবীদের প্রতিনিধিদের মতে, নিহতদের মধ্যে কিছু আইনজীবীও রয়েছেন যারা বিস্ফোরণের সময় আদালতের বাইরে ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহসিন নকভি বলেন, ‘আজকের ইসলামাবাদ হামলার সঙ্গে অনেক যোগসূত্র রয়েছে এবং শীঘ্রই এই বিষয়ে প্রমাণ প্রকাশ করা হবে। যেই জড়িত থাকুক না কেন, সে অন্য দেশের হলেও, কাউকেই রেহাই দেওয়া হবে না।’
তিনি বলেন, দুই সপ্তাহ পর কোনও যানবাহন ই-ট্যাগ ছাড়া ইসলামাবাদে প্রবেশ করতে পারবে না।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—একটি পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুন ও ধোঁয়া আকাশে উঠছে, যা আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বেড়ার পেছনে অবস্থিত ছিল।
রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এক্স-এ দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘটনাটিকে একটি ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমরা এক ধরনের যুদ্ধাবস্থায় আছি। যারা মনে করেন পাকিস্তান সেনাবাহিনী শুধু আফগান-পাকিস্তান সীমান্ত এলাকা বা বেলুচিস্তানের দূরবর্তী অঞ্চলে এই যুদ্ধ লড়ছে, আজ ইসলামাবাদ জেলা আদালতে আত্মঘাতী হামলাটি তাদের জন্য এক জাগরণ বার্তা।’
তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার আশায় থাকা বাস্তবসম্মত নয়।’
সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লানজারও ইসলামাবাদের এই হামলার নিন্দা জানিয়েছেন এবং মূল্যবান প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আত্মঘাতী হামলাকারী ও সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। তারা মানবতার শত্রু।’ তিনি আরও জানান, সিন্ধু পুলিশকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
তিনি নির্দেশ দেন, প্রদেশের প্রবেশ ও প্রস্থান পয়েন্ট, গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সংযোগ সড়কে তল্লাশি ও নজরদারি জোরদার করতে হবে। অপরাধপ্রবণ এলাকা ও শহরতলিতে গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর ও সমন্বিত করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৫ ঘণ্টা আগে