স্ট্রিম ডেস্ক

নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় ‘শুধু শান্তির কথা’ ভাবতে আর বাধ্য নন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোরেকে লেখা এক চিঠিতে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প।
সোমবার (১৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক পিবিএস নিউজ আওয়ার এ চিঠির তথ্য প্রকাশ করে, যা পরে নরওয়ের প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেছে।
চিঠিতে ট্রাম্প লেখেন, ‘প্রিয় জোনাস: যেহেতু ৮টি যুদ্ধ থামানোর পরও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই আমি আর কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নই। এখন আমি যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো ও সঠিক, তা নিয়ে ভাবব।’
চিঠিতে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া ডেনমার্ক গ্রিনল্যান্ডকে রাশিয়া বা চীন থেকে রক্ষা করতে পারবে না।
তিনি লেখেন, ‘গ্রিনল্যান্ডের ওপর আমাদের পূর্ণ ও একচ্ছত্র নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়।’

নরওয়ের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পরিকল্পনার বিরোধিতা করে তিনি ও ফিনিশ প্রেসিডেন্ট আগে একটি যৌথ বার্তা পাঠিয়েছিলেন। তার জবাবেই ট্রাম্প এই চিঠি দিয়েছেন। জোনাস স্পষ্ট করেন, নোবেল কমিটি স্বাধীন এবং এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং এ বিষয়ে নরওয়ে তাদের পূর্ণ সমর্থন করে।
এদিকে, গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণের বিরোধিতার জেরে ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ৮টি ইউরোপীয় দেশের পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ এবং জুনে তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলে শনিবার তিনি হুমকি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে