স্ট্রিম ডেস্ক

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর দেশটির পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ কমিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, চীনের পণ্যে শুল্ক হার ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় সকালে বুসানের গিমহায় বিমান ঘাঁটিতে দুই প্রেসিডেন্ট বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের শুল্ক হার কমানোর এই তথ্য জানান ট্রাম্প।
শি’র সঙ্গে ‘দারুণ’ বৈঠক হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, বৈঠকে অনেক সিদ্ধান্ত হয়েছে। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে উপসংহারে পৌঁছেছি এবং কিছু পরে এগুলো আমরা আপনাদের (সাংবাদিক) কাছে দেব।
তিনি আরও যোগ করেন, বুধবার ক্রয় পুনরায় শুরুর অনুমোদনের পর চীন অতিদ্রুতই যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ক্রয় শুরু করবে।
ট্রাম্প বলেন, আর ফেন্টানিলের (হেরোইনের চেয়ে ৫০ গুন শক্তিশালী মাদক) ব্যাপারে আমরা একমত হয়েছি, তিনি (শি) এর সরবরাহ বন্ধের ব্যাপারে কঠোরভাবে চেষ্টা করবেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র চীনের ফেন্টানিলের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছেন।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার চিপ চীনের কাছে বিক্রির বিষয়ে আলোচনা করেছেন। তবে এই আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে বলে মনে করেন না তিনি।
তিনি বলেন, প্রশ্নবিদ্ধ চিপগুলি ব্ল্যাকওয়েল এআই চিপ নয়, এগুলো এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ।
চীনের বিরল খনিজ রপ্তানি সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি আগামী এপ্রিল মাসে চীন সফর করবেন; চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তার পর যুক্তরাষ্ট্র সফর করবেন।
এদিকে, বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বললেও চীনের প্রেসিডেন্ট কোনো কথা বলেননি।
এর আগে, সকালে প্রথমে প্রেসিডেন্ট ট্রাম্প বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে বিমানবন্দর লাগোয়া গিমহায় অবস্থিত বিমান ঘাঁটিস্থ বৈঠক স্থলে প্রবেশ করেন। এরপর বিমানবন্দরে পৌছাঁন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখান থেকে তিনিও বৈঠকস্থলে পৌঁছান। পরে সেখানেই তাদের মধ্যে বৈঠকটি হয়।
উল্লেখ্য, প্রথমে বৈঠকটি তিন থেকে চার ঘণ্টা দীর্ঘ হবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু বৈঠকটি মাত্র এক ঘণ্টা ৪০ মিনিট স্থায়ী হয়। এতে অনেক পর্যবেক্ষক বিস্মিত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
১০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে