স্ট্রিম ডেস্ক

রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পাশাপাশি মস্কোকে অবিলম্বে ইউক্রেন যুদ্ধে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
বুধবার (২৩ অক্টোবর) এই নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি বিভাগ। নিষেধাজ্ঞায় পড়া রুশ কোম্পানিগুলো হলো রোসনেফ্ট এবং লুকোয়েল এবং তাদের প্রায় তিন ডজন সহায়ক সংস্থা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন—এমন ইঙ্গিত গত কয়েক সপ্তাহ ধরেই দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন তিনি।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতি এবং হত্যাযজ্ঞ বন্ধের এখনই সময়। রুশ প্রেসিডেন্টের অর্থহীন এই যুদ্ধ বন্ধের অস্বীকৃতির কথা মাথায় রেখে মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে। কারণ এই দুই কোম্পানি ক্রেমলিনের যুদ্ধ যন্ত্রকে অর্থের যোগান দিচ্ছে।
তিনি আরও বলেন, আরও একটি যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন জানাতে যদি প্রয়োজন হয় তবে ট্রেজারি বিভাগ বাড়তি পদক্ষেপ নিতেও প্রস্তুত আছে। আমরা আমাদের মিত্রদের আমাদের সঙ্গে যোগ দিতে এবং এই নিষেধাজ্ঞা মেনে চলতে আহ্বান জানাই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৫ ঘণ্টা আগে