স্ট্রিম ডেস্ক

সরকারবিরোধী তীব্র আন্দোলনে জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। সহিংস বিক্ষোভ সামলাতে গিয়ে এলিট ফোর্স বিপ্লবী গার্ডের আট সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভ চলাকালে সহিংসতায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর এক খবরে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৮ ডিসেম্বর ইরানি রিয়ালের মান বড় পতনের পর রাজধানী তেহরানের গ্রান্ড বাজারের ব্যবসায়ীরা রাস্তায় নামেন। তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে রিয়ালের পতনে ব্যবসায়ীদের দিশেহারা করে ফেলে।
ব্যবসায়ীদের এই বিক্ষোভ পরে দেশটির অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে। শান্তিপূর্ণ বিক্ষোভও ধীরে ধীরে সহিংস হয়ে উঠেছে। বিক্ষোভে এখন পর্যন্ত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
এদিকে, অনলাইন পর্যবেক্ষক নেটব্লকস জানিয়েছে, শুক্রবারে (৯ জানুয়ারি) ইরানে ইন্টারনেট বিচ্ছিন্নের ২৪ ঘণ্টা পার হয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে ইন্টারনেট বিচ্ছিন্ন করে দিয়েছে সরকারি কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
১০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে