স্ট্রিম ডেস্ক

কাশ্মীরের শ্রীনগরের দক্ষিণের নওগাম এলাকার একটি থানায় জব্দ করা বিস্ফোরকের মজুদে বিস্ফোরণ ঘটে অন্তত ৭ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার গভীর রাতে বিস্ফোরক পরীক্ষার সময় এই 'দুর্ঘটনা' ঘটে।
ভারতের গণমাধ্যম এনডিটিভিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানায়, নিহত ব্যক্তিদের বেশির ভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক দলের কর্মকর্তা, যাঁরা নয়াদিল্লিতে বিস্ফোরণের তদন্তের অংশ হিসেবে বিস্ফোরক পরীক্ষা করছিলেন। শ্রীনগর প্রশাসনের আরও দুই কর্মকর্তা এ ঘটনায় মারা গেছেন। এখনো পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।
এনডিটিভির সিনিয়র নির্বাহী সম্পাদক আদিত্য রাজ কৌল সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, 'এটি সন্ত্রাসী হামলা নয়। পুলিশ বলেছে, এটি খুবই দুঃখজনক একটি দুর্ঘটনা। বিস্ফোরকগুলো পরীক্ষা করার সময় ফরেনসিক দল এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতেই বিস্ফোরণ ঘটে।'
গত সোমবার নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণে ১২ জন নিহত হওয়ার মাত্র ৪ দিন পর এ বড় বিস্ফোরণটি ঘটল।
রাজধানীতে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং তাঁদের কাছ থেকে বিস্ফোরক, হামলার অস্ত্র এবং অ্যাসল্ট রাইফেল উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদের (জেএম) সদস্য, যারা ভারত থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ সরিয়ে নিতে চায়। জেএম কাশ্মীরি সংগঠন আনসার গজওয়াত-উল-হিন্দের সঙ্গে যুক্ত।
নয়াদিল্লির গাড়ি বিস্ফোরণের তদন্তের অংশ হিসেবে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে ৬৫০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।
খবরে বলা হয়, নওগাম থানায় যেখানে শুক্রবারের বিস্ফোরণটি ঘটে, সেই থানা এলাকাজুড়ে জেএম-এর নামে লাগানো পোস্টার নিয়ে তদন্ত করছিল। ওই পোস্টারে নিরাপত্তা বাহিনী ও 'বহিরাগতদের' ওপর হামলার হুমকি দেওয়া হয়েছিল।
পুলিশ জানায়, পোস্টার-সংক্রান্ত তদন্তে তারা একটি 'ভদ্রবেশী সন্ত্রাসী নেটওয়ার্ক' উদ্ঘাটন করেছে, যেখানে র্যাডিকালাইজড পেশাজীবী ও শিক্ষার্থীরা বিদেশি হ্যান্ডলারদের সঙ্গে পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে যোগাযোগ রাখছিল।
পুলিশ প্রায় ৩ হাজার কেজি (৩ টন) অ্যামোনিয়াম নাইট্রেটও উদ্ধার করে, যা সাধারণত বোমা তৈরিতে ব্যবহার করা হয়। পুলিশ বলছে, 'জঙ্গি' সংগঠনটি ভারতে বড় ধরনের হামলা চালানোর উদ্দেশ্যে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১১ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৩ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে