স্ট্রিম ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাপকালে ইরানকে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
আজ মঙ্গলবার (১০ মার্চ) ক্রেমলিনের বরাতে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এই তথ্য জানিয়েছে।
ক্রেমলিন বলছে, আলোচনায় পুতিন ‘যত দ্রুত সম্ভব সংঘাতের উত্তেজনা প্রশমন এবং রাজনৈতিক উপায়ে তা সমাধানের পক্ষে তাঁর নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।’
এদিকে, আলাপকালে পেজেশকিয়ান রাশিয়ার সমর্থনের জন্য, বিশেষ করে ইরানকে মানবিক সহায়তা প্রদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে, গতকাল সোমবার (৯ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন পুতিন। এসময় তাঁরা ইরান যুদ্ধ ও ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অবশ্য এই ট্রাম্প-পুতিন ফোনালাপের মাত্র কয়েক ঘণ্টা আগে রুশ প্রেসিডেন্ট বিশ্ব অর্থনীতিতে জ্বালানি–সংকটের হুমকি দিয়েছিলেন।
ট্রাম্পের সঙ্গে আলাপের পর ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, চলতি বছর দুই নেতার মধ্যে প্রথম ফোনে কথা হয়েছে। ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। তাঁরা ইরান সংঘাত দ্রুত শেষ করার রুশ পরিকল্পনা, ইউক্রেনের সামরিক পরিস্থিতি এবং বিশ্ব তেলের বাজারে ভেনেজুয়েলার প্রভাব নিয়ে আলোচনা করেন।
অন্যদিকে, আলাপের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার খুব ভালো কথা হয়েছে। পুতিন ইরান ইস্যুতে সাহায্য করতে আগ্রহী।’
ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, আপনি যদি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করতে পারেন, তবে সেটি বেশি সহায়ক হবে। ওটাই হবে আসল সাহায্য।’

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে