স্ট্রিম ডেস্ক

একটি বাদে ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে রওনা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব নৌযান আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী। এখনো ভেসে চলা নৌযানটির নাম ম্যারিনেট। পোল্যান্ডের পতাকাবাহী এ নৌযানটিতে ছয়জন আরোহী রয়েছেন।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট এখনো আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলছে। এর গতিবেগ ঘণ্টায় ২ দশমিক ১৬ নটিকেল মাইল (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার)। এই হিসাবে নৌযানটি এখনো গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থান করছে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে লাইভ আপডেটে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে ম্যারিনেটের ক্যাপ্টেন জানিয়েছেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হয়েছিল। তবে সেই সমস্যার এখন সমাধান হয়েছে।
ফ্লোটিলার সংগঠকরা বলছেন, নৌযানটি এখনো স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত আছে এবং যোগাযোগ অব্যাহত আছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
উল্লেখ্য, ইসরায়েলি নৌবাহিনী গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান ছিল। এগুলোতে গাজার জন্য মানবিক সহায়তা এবং ৪৪টি দেশের প্রায় ৫০০ অ্যাকটিভিস্ট ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল গাজার ওপর ইসরায়েলের অবরোধ ভাঙা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল পর্যন্ত একটি বাদে বাকি নৌযান আটক করে ইসরায়েল।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, সব নৌযান আটক করা হয়েছে এবং কেবল একটি বাকি রয়েছে। আটক যাত্রীরা ‘নিরাপদ ও সুস্থ’ আছেন। প্রথম দলটিকে বৃহস্পতিবার দুপুর নাগাদ আশদোদ বন্দরে নেওয়া হয়। পরে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২১ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৩ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে